শিক্ষণীয় মা সারদার উপদেশ ও আদর্শ

Maa Saroda

মায়ের সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হয় অপরূপ জ্যোতি! মা সারদার উপদেশ -“কষ্ট আসবে—ভেঙে পড়ো না, এগিয়ে চল।” এ শুধু উপদেশ নয়, জীবনে চলার পথে বেঁচে থাকার মন্ত্র স্বরূপ। মনে রাখতে হবে- জীবনে কোনও মানুষই কষ্ট ছাড়া বড় হতে পারেনি। যতদিন আমরা বেঁচে থাকি, নতুন নতুন লড়াই থাকে। রোজই নানা চ্যালেঞ্জ জীবনের পথ আটকে দাঁড়ায়।

জীবনের নানা ক্ষেত্রে কখনও ব্যর্থতা, কখনও সম্পর্ক, কখনও পরিস্থিতির মুখোমুখি হই আমরা প্রতিনিয়ত। তবে মনে রাখতে হবে -কষ্ট কখনওই স্থায়ী হয় না, রাতের পর যেমন সূর্যের আলো আসে, তেমনি দুঃখের পরই জীবনে আনন্দ আসে। আমাদের জীবনে মাতৃশক্তির ভূমিকা অনেক। মা সারদা তার দৃষ্টান্ত হতে পারে। সারদাদেবী আমাদের সঠিক পথে পরিচালনা করে থাকেন। জগতের মাঝে তিনি এসেছিলেন মায়ের রূপে। আলো দেখিয়েছেন সন্তানদের। তাঁর উপদেশ না মেনে থাকা যায় না।

মনের কষ্ট হলে আমরা ভেঙে পড়ি। কঠিন অবস্থার মধ্যে থাকলে মনে হয়, সব শেষ হয়ে গেল। সেই সময়েই আমাদের শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। ঈশ্বর আমাদের এমন কষ্ট দিতে পারেন না, যা আমাদের কাছে অসহ্য হয়ে ওঠে। দুঃখ-কষ্টের মধ্যে যে টিকে থাকতে শিখে যায়, সেই মানুষের চরিত্র দৃঢ় হয়ে উঠে। আত্মবিশ্বাস তখন তাঁর বেড়ে যায়। মনে রাখবেন, নদীর স্রোত যত বাধা পেতে থাকে, তত জোরে সে এগিয়ে যেতে শেখে। মানুষের জীবনও ঠিক একই রকম। আমরা সবাই সাংসারিক ও সামাজিক জীবনে বসবাস করি। জগৎ সংসার কারও কাছে যন্ত্রণার। আবার কারও কাছে আনন্দের। মা সারদা ও শ্রীরামকৃষ্ণ এই জগৎ সংসারে বসবাস করে প্রমাণ করেছেন, কীভাবে সংসারকে মজার কুটিতে পরিণত করতে হয়। শিক্ষণীয় তাঁদের উপদেশ ও আদর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *