মেসির নতুন অধ্যায় শুরু পিএসজি জার্সিতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিএসজি জার্সিতে শুরু মেসির নতুন অভিযান। আর্জেন্টিনার এই তারকা প্যারিস সাঁ জারমাঁর জার্সিতে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ফরাসি লিগ ওয়ানে রাঁস-এর বিরুদ্ধে আর্জেন্টিনীয় তারকা খেলতে নামলেন ম্যাচের ৬৬ মিনিটে। নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের পরিবর্ত হিসেবে নামলেন তিনি। অন্যদিকে মেসির অভিষেক ম্যাচে জোড়া গোলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন কিলিয়ান এমবাপেও। ১৬ ও ৬৩ মিনিটে গোল করেছেন এই ফুটবলার।

