Local Train-1Others 

নির্দেশিকা মেনে লোকাল ট্রেন পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাত্রিকালীন বিধি-নিষেধ ছিল রেল পরিষেবায়। এক্ষেত্রে নৈশ-বিধিতে রাত ১২টা পর্যন্ত ছাড় দেওয়ায় এবার ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরতলির ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত রাত ১০টায় প্রান্তিক স্টেশন থেকে লোকাল ট্রেন ছেড়ে যেত। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই নির্দেশিকা বহাল থাকবে। এক্ষেত্রে আরও জানা যায়, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে লোকাল ট্রেনে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে রেল। অন্যদিকে দূরপাল্লার এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেন তাদের নির্ধারিত সূচি মেনেই চলাচল করবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment