তৃতীয় দফা লকডাউনে জোন-মানচিত্র বদলাবে প্রতি সপ্তাহে

Lockdown

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের তৃতীয় দফা। সংক্রমণে জীবন বাঁচাতে আপাতত ঘরে “বন্দি” থাকা ছাড়া কোনও উপায় নেই। জীবিকা বাঁচাতে জরুরি বাইরে পা রাখা। সূত্রের খবর, ভারসাম্যের এই সরু দড়ির উপরে পা রেখেই তৃতীয় দফার লকডাউনে প্রবেশ করল রাজ্য ও সারা দেশ। গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এবং ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। দু-দফায় ৪০ দিনের লকডাউনে হাঁপিয়ে ওঠা পরিস্থিতির মধ্যে দেশের ঘরবন্দি দশার মেয়াদ বেড়েছে আরও দু-সপ্তাহ। আপাতত আগামী ১৭ মে পর্যন্ত। জানা গিয়েছে, গ্রিন জোনগুলিতে কড়াকড়ি কিছুটা কম। আবার তুলনায় অরেঞ্জ জোন আঁটোসাঁটো। রেড জোন থাকছে পূর্বের মতোই। নতুন করোনা রোগীর সন্ধান পাওয়ার ভিত্তিতে, জোন-মানচিত্র বদলে যাবে প্রতি সপ্তাহে। নিয়মের কড়াকড়িও পাল্টাবে সেই নিয়ম- রীতিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *