বইয়ের দোকান খোলার আর্জি অভিভাবকদের

college street

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চলছে লকডাউন। তার উপর শহরের একাধিক এলাকা রেড জোনে চিহ্নিত হয়েছে।বন্ধ রয়েছে বইয়ের দোকান গুলি।আবার বন্ধ কলেজ স্ট্রিট মার্কেটও।এই পরিস্থিতির মধ্যে এবার বইয়ের দোকান খোলার দাবি উঠল অভিভাবকদের পক্ষ থেকে।অন্যদিকে স্কুলের অনলাইন ক্লাস শুরু হয়েছে।তা চললেও পাঠ্যবই হাতে না পাওয়া পর্যন্ত পড়াশোনা চালানো সম্ভব হচ্ছে না ।এমনই অভিযোগ আইসিএসই ও সিবিএসই বোর্ডের পড়ুয়াদের অভিভাবকদের একটা বড় অংশের। এক্ষেত্রে তাঁদের দাবি, পাঠ্যবই অত্যাবশ্যকীয় ঘোষণা করে কয়েকটি বইয়ের দোকান খোলার অনুমতি দেওয়া হোক। এ বিষয়ে স্কুলগুলিকেও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।কবে বইয়ের দোকান খুলতে পারে, সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজ স্ট্রিট খুলে গেলে বইয়ের দোকানে ভিড় হয়ে যাবে।তাই কলেজ স্ট্রিটের দোকান খোলা এখনই সম্ভব নয়। তবে গ্রীন বা অরেঞ্জ জোনের কিছু দোকান নিয়ম মেনে খুলতে পারে।পাশাপাশি আইসিএসই ও সিবিএসই স্কুল থেকে বই বিতরণের ক্ষেত্রেও যথাযথ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। অন্যদিকে অভিভাবকরা চাইছেন স্কুলের পাশাপাশি রাজ্য সরকারও এ বিষয়ে উদ্যোগী হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *