weather 6 novemberBreaking News Others 

সাগরে নিম্নচাপের ভ্রূকুটি : বঙ্গে শীত অদূরে

আবারও সাগরে নিম্নচাপের ভ্রূকুটি। এই নিম্নচাপের জেরে তামিলনাড়ু,কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পাশাপাশি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। তবে শীতের দেখা এখনই মিলছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা আবারও বাড়বে কিনা,সেদিকে নজর রাখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। আপেক্ষিক আদ্রতা ৫৫ শতাংশে নেমে এসেছে। মৌসম ভবন সূত্রের খবর,এই মুহূর্তে ভারতের উত্তর ভাগে ও শুকনো হাওয়া উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করেনি। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর উত্তরের সমতলের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী,নভেম্বর মাসের শেষ সপ্তাহের পূর্বে দক্ষিণবঙ্গে শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ায় বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। (ছবিঃসংগৃহীত)

Related posts

Leave a Comment