ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছোল পরীক্ষা। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের থেকে পিছিয়ে গেল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষাও। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড এই ৩ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। উল্লেখ করা যায়, আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা। এক্ষেত্রে আরও জানা যায়, ফাজিল পরীক্ষা শেষ হচ্ছে ৯ জুন, হাই মাদ্রাসা ও আলিম পরীক্ষা শেষ হবে ১৪ জুন।

