করোনা যুদ্ধে জয়ী হয়ে ফিরলেন মহেশতলার বিধায়ক
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক। সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস। বেশ কয়েকদিন কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, করোনা যুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুলালবাবু। এদিন হাসপাতাল চত্বরে বিধায়ককে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের স্টাফ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক।

