Mamata Bandyopadhyay-1Others 

মৎস্যজীবী-হস্তশিল্পীদের জন্য কার্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুটি নতুন কার্ড চালুর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর জানুয়ারির ১ থেকে ১০ তারিখ ও ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। ‘মৎস্যজীবী’ ও ‘শৈল্পিক ভাতা’ নামে দুটি প্রকল্পের কার্ড দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যায়। উল্লেখ্য, মৎস্যজীবী ও বিভিন্ন ধরনের হস্তশিল্পীদের জন্য এই কার্ড চালু হবে। এ বিষয়ে তিনি জানান, ওই কার্ডের মাধ্যমে মৎস্যজীবী ও শিল্পীরা ভাতা পাবেন। তাঁদের সেই কার্ড যাতে সহজে করে দেওয়া যায়, তা দেখার জন্যও সমস্ত জেলা প্রশাসনকে নজর রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment