শুভেন্দুর মুখে হাসি-৯০শতাংশ ভোট পাওয়ার দাবি মমতার

claim mamata and shubendu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “নন্দীগ্রামে ৯০ শতাংশ ভোট পাবে তৃণমূল, জিতব আমিই”। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন,”আমি আমার জেতা নিয়ে চিন্তিত নই। আমি নন্দীগ্রামে জিতবই মা-মাটি-মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে।”

ভোটে উত্তপ্ত হল নন্দীগ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়ালের বুথে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আটকে থাকতে হয়। এরপর বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে বিক্ষোভমুক্ত করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বিক্ষোভমুক্ত হয়ে রীতিমতো সুর চড়ালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এ বিষয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য,”এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে, তিনি কাল রাত থেকেই সন্ত্রাস করে বেড়াচ্ছেন এলাকায়। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে।”

স্থানীয় সূত্রের খবর,নন্দীগ্রামের বয়ালের বুথে যখন উত্তেজনা, ওই সময় শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “খেলা যা হওয়ার, হয়ে গিয়েছে। ওই বুথে ৮০ শতাংশ ভোটই হয়ে গিয়েছে। এখন গিয়ে আর কিচ্ছু করার নেই।”এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে জানিয়েছেন, ‘বিহার ও উত্তরপ্রদেশের গুন্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে। যারা ঝামেলা করছে, এক জনও বাংলা জানে না। সব হিন্দি বলছে।”

নন্দীগ্রাম নয়, আশেপাশের সমস্ত আসনেই তৃণমূলের ফল ভালো হবে বলেও দাবি করলেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য,বয়ালের বুথে আটকে থাকার সময়ই মমতা ফোনে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সব কিছু জানান বলে জানা যায় । এরপরই রাজ্যপাল ট্যুইটে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর অভিযোগ নির্দিষ্ট জায়গায় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আইনের শাসন রাখার আশ্বাস মিলেছে। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সবরকমপদক্ষেপ করা হবে।”

সকাল থেকেই নন্দীগ্রামের বুথে-বুথে ঘুরেছেন বিজেপি প্রাথী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বের হন দুপুর ১টার পর। বয়ালে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তিনি। একদিকে শুভেন্দুর মুখের হাসি। অন্যদিকে মমতার ৯০ শতাংশ ভোট পাওয়ার দাবি। এই অবস্থায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে শেষ হাসি কে হাসবেন,তা জানা যাবে ২ মে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *