বুদাপেস্টে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন মনিকা-সাথিয়ান জুটি

Manica-Sathiyan-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা মনিকা-সাথিয়ান জুটি। বুদাপেস্টে চলতি ডব্লিউটিটি কন্টেনডার্স প্রতিযোগিতার মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মনিকা বাত্রা ও জি সাথিয়ান জুটি। ফাইনালে এই জুটি ১১-৯, ৯-১১, ১২-১০ ও ১১-৬ ফলাফলে পরাজিত করলেন হাঙ্গেরির ডোরা মাদারাজ ও ন্যান্ডোর একসেকিকে। এই সাফল্যের পর সাথিয়ান জানিয়েছেন, অনেকদিন পর মনিকার সঙ্গে জুটি বেঁধে খেলে চ্যাম্পিয়ন হয়ে দারুণ লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *