ডোনাল্ড ট্রাম্পের দূত মনীষা সিংহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রাম্পের দূত। সূত্রের খবর, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক মনীষা সিংহকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এ আমেরিকার দূত হিসেবে মনোনীত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, বর্তমানে তিনি মার্কিন বিদেশ দফতরের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের সহকারী সচিব। মনীষা ওইসিডি-তে রাষ্ট্রদূত পদমর্যাদার আমেরিকার প্রতিনিধিত্ব করবেন বলে খবর।

