“মনোক্লোনাল অ্যান্টিবডি” তৈরি করেছে ইজরায়েল

Israel Corona Effect

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একটি “মনোক্লোনাল অ্যান্টিবডি” তৈরি করেছে “ইজরায়েলের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ” (আইআইবিআর)। সূত্রের খবর, ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা ওই পরীক্ষা সম্পর্কে বিশ্বকে জানানো হবে বলে জানিয়েছেন। রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি। পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে আমরা বিশ্বকে জানাব। উল্লেখ্য, ইজরায়েলের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, দেশের বিজ্ঞানীরা করোনা মোকাবিলায় অ্যান্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় ভারত ও ইজরায়েল একযোগ কাজ করছে বলেও জানিয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *