শ্রমিক স্পেশাল ট্রেনে বিশেষ সতর্কতার ব্যবস্থা

Special Train

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়তি রক্ষী শ্রমিকদের সব ট্রেনেই। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মোকাবিলায় অস্থিরতা বা সামাজিক সংঘাতের পরিস্থিতি এড়াতে তৎপর কেন্দ্র। উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রার ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনে বিশেষ সতর্কতার ব্যবস্থা করল রেল। সূত্রের আরও খবর, পরিযায়ী শ্রমিকদের নিয়ে যেসব ট্রেন ছাড়ছে, সেগুলিতে কড়া নজর রাখতে সংশ্লিষ্ট রাজ্যের রেল পুলিশ ও গোয়েন্দা বিভাগের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। রেল বোর্ড থেকে এক নির্দেশিকায়ও দেওয়া হয়েছে। এমনকী সব ধরনের গোষ্ঠী-সংঘাত এড়াতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রেল আধিকারিকদের। বিশেষ ট্রেনে সফররত শ্রমিকদের আচরণে সতর্ক নজর রাখা-সহ পরিস্থিতি সামলাতে প্রয়োজনে অতিরিক্ত রক্ষী নিয়োগের পরামর্শও দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত হোমগার্ড, সেনা অফিসার, বেসরকারি নিরাপত্তা আধিকারিকদেরও নিয়োগ করা যাবে। পাশাপাশি রেলরক্ষী বাহিনী ও নির্দিষ্ট রাজ্যের রেল পুলিশ যাতে যে-কোনও প্রয়োজনে যাবতীয় তথ্য ভাগ করে নিতে পারে, তা দেখার জন্য সমন্বয়ের ব্যবস্থা গড়ে তুলতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *