সাফল্য পেলেন ভারতীয় শুটার মনু ভাকের

Manu Bhaker-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মনু ভাকেরের হ্যাটট্রিক। পেরুর রাজধানী লিমায় আয়োজিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ভারতীয় দলের বিরাট সাফল্য। জোড়া সোনা পেলেন মনু ভাকের। টোকিও অলিম্পিক্সে ব্যর্থতার পর আবার সাফল্য পেলেন এই ভারতীয় শুটার। সর্বজ্যোৎ সিংহের সঙ্গে জুটিতে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ী হলেন মনু। এরপর রিদম সাঙ্গোয়ান ও শিখা নরওয়ালের সঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও সোনা এল। ১৬-১২ ফলাফলে হারালেন বেলারুসকে। সব মিলিয়ে প্রতিযোগিতায় সোনা জয়ের হ্যাটট্রিক হল মনু ভাকেরের। উল্লেখ্য, ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টেও সোনা জয়ী হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *