বহু রাজ্যই গররাজি সেপ্টেম্বর থেকে স্কুল খোলার প্রস্তাবে

Online Education-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেপ্টেম্বর মাস থেকে স্কুল খোলার কথা ভাবা হলেও কেন্দ্রের প্রস্তাবে সায় নেই বহু রাজ্যের। সেই কারণেই অনলাইনে পড়াশোনায় অভ্যস্ত হতে পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেখানেও নানা সমস্যা আছে। ভারতের সব জায়গায় ইন্টারনেটের অবস্থা খুব একটা ভাল নয়। অনলাইনে পড়তে সবার আগে দরকার উন্নত ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থা।

ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ২৮ শতাংশই ভুগছেন ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার অভাবে। ২৭ শতাংশ পড়ুয়া জানিয়েছে, তাদের কোনও স্মার্টফোন বা ল্যাপটপই নেই। জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে আরটিই (শিক্ষার অধিকার) আইন, সকলের জন্য পড়াশোনার কথা বলা হলেও করোনা ও লকডাউন পরিস্থিতিতে সঠিকভাবে তা সম্ভব হচ্ছে না। কেবল ইন্টারনেট সমস্যাই নয়।

শিক্ষামন্ত্রকের ডিপার্টমেন্ট অব স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি-র উদ্যোগে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) সমীক্ষা চালিয়ে যা রিপোর্ট দিয়েছে, তাতে অনলাইনে লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা অনেক। স্টুডেন্টস লানিং এনহ্যান্সমেন্ট গাইডলাইন্স নামে ওই রিপোর্ট বলা হয়েছে, সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে অনলাইনে বাড়িতে বসে ৪৫.২ শতাংশ পড়ুয়ার অঙ্ক বুঝতে অসুবিধে হচ্ছে। কেবল পড়ুয়ারাই নয়, স্কুল প্রিন্সিপালদেরও ৭৮.১ শতাংশ জানিয়েছে অনলাইনে অঙ্ক বোঝাতে বেশ সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *