minakshi and campaingOthers Politics 

বেসরকারিকরণ রুখতে সংযুক্ত মোর্চাকেই জেতানোর আহ্বান মীনাক্ষীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন নন্দীগ্রামের বাম-সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তিনি। বেসরকারিকরণ রুখতে সংযুক্ত মোর্চাকেই ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন এই বাম নেত্রী। বাম গণতান্ত্রিক প্রগতিশীল ও ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার ডাক দিলেন মীনাক্ষী।

কর্মসংস্থান সুনিশ্চিত করতে,এনআরসি রুখতে এবং উন্নততর নবগ্ৰাম গড়ার ডাক দিলেন বামফ্রন্ট নেত্রী। বাম-কংগ্ৰেস ও আইএসএফ মিলিত সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী কৃপালিনী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন নবগ্ৰামে। উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী কৃপালিনী ঘোষ ও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোট প্রার্থী নিয়াজুদ্দিন শেখ সহ সিপিআইএম ও কংগ্রেসের অন্যান্য নেতা -কর্মীরা।

দেশের ব্যাঙ্ক-সহ বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণ হয়ে যাওয়া নিয়ে মীনাক্ষীর মন্তব্য, “ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে। এত গুলো ব্যাঙ্ক ছিল ২১ টা, ২১ টা থেকে ১২ টা, এখন চারটে ব্যাঙ্কে পরিণত হয়েছে। আর এই চারটে ব্যাঙ্ককে বিক্রি করে দিতে চাইছে। সরকারের কাছে ট্যাক্স দেওয়ার পর ব্যাঙ্কে আমরা টাকা রাখি। সেই ব্যাঙ্ক যদি বিক্রি হয়ে যায়, ব্যাঙ্ক যদি প্রাইভেটের হাতে চলে যায়। তাহলে প্রাইভেট মালিক সরকারের কাছে জবাবদিহি করবে?”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট নিয়েও একহাত নিলেন জনসভায়। এ বিষয়ে তাঁর আরও মন্তব্য, “নির্মলা সীতারমণ বাজেট পেশ করে বলেছেন, যাঁর যত টাকা ব্যাঙ্কে থাকুক বিশেষ করে যাঁদের কোটি কোটি টাকা থাকবে। ব্যাঙ্ক ডুবে গেলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপর আর একটা পয়সাও দেওয়া হবে না। এই বেসরকারিকরণ রুখতে তাই সংযুক্ত মোর্চাকেই ক্ষমতায় আনার কথা বলেছেন মীনাক্ষী”।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment