মিড-ডে মিল বন্টনের বিজ্ঞপ্তি প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল শিক্ষা দফতর আগামী ফেব্রুয়ারি মাসের জন্য পড়ুয়াদের মিড-ডে মিল বন্টনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে কয়েকটি জেলাকে আগামী ২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে মিড-ডে মিলের সামগ্রী বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল, ২৫০ গ্রাম চিনি ও একটি সাবান দিতে হবে। উল্লেখ করা যায়, মিড-ডে মিল দেওয়া হয় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষকমহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কবে থেকে স্কুল খুলবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও রয়েছে।

