KULIKEnviornment 

রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে এখন থেকেই পরিযায়ী পাখিদের ভিড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ যেন ঠিক মেঘ না চাইতেই বৃষ্টি।লকডাউনের জেরে দূষণমুক্ত পরিবেশে পরিযায়ী পাখিদের ভিড়।স্থানীয় সুত্রের খবর, রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে একমাস ধরে পরিযায়ী পাখিদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে তথা পক্ষীপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। জুন মাসের শেষ থেকেই উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা নাইট হেরণ, ইগ্রেট, ওপেন বিল স্টর্ক আরও বিভিন্ন রকমের পরিযায়ী পাখিরা আসে এই পক্ষীনিবাসে। এদের দেখার জন্য রাজ্যের বিভিন্ন্য প্রান্ত থেকে পক্ষীপ্রেমীদের ভিড়ও পরিলক্ষিত হয়। তবে লকডাউনের কারণে এবার পক্ষীনিবাসের গেট বন্ধ। সেইকারণে প্রায় একমাস আগে থেকেই এই পাখিদের বাসা বাঁধতে দেখা যাচ্ছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। নিস্তব্ধ পরিবেশ এইসব পাখিদের খুব পছন্দ। তাই নিয়ন্ত্রিত ভাবে সামাজিক দূরত্ব মেনে পর্যটকদের তা দেখার সুযোগ করে দেবে স্থানীয় পক্ষীনিবাসের প্রশাসন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment