আইসিসি রাঙ্কিং তালিকায় ২ নম্বরে মিতালি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের একদিনের ক্রিকেট রাঙ্কিং তালিকায় ২ নম্বর স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। আইসিসি যে রাঙ্কিং তালিকা প্রকাশ করেছে, তাতে ভারতীয় দলের অধিনায়ক ৭৪৪ রেটিং পয়েন্ট নিয়ে নিজের জায়গা ধরে রাখলেন। অন্যদিকে ১ নম্বরে রয়েছেন অ্যালিসা হিলি। রাঙ্কিংয়ের ৮ নম্বরে নেমে গেলেন ওপেনার স্মৃতি মন্ধানা। পাশাপাশি বোলিং রাঙ্কিং তালিকায় ৪ নম্বরে ঝুলন গোস্বামী।

