হুগলির পুরশুড়ায় রোড শোয়ে সামিল মিঠুন

mithun and campaing

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা ‘সন্ত্রাসমুক্ত’ হবে বিজেপি এলে। হুগলির পুরশুড়ায় রোড শোয়ে সামিল হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রায় ৪ কিলোমিটার রাস্তা রোড শো করলেন তিনি। তাঁর মুখে শোনা গেল, “বাংলায় পরিবর্তন আসছেই। সোনার বাংলা হবেই।” প্রার্থী হননি অভিনেতা মিঠুন। তবে বাংলার গ্রামগঞ্জে বিজেপির প্রচারে রয়েছেন তিনি।

পাশাপাশি বাংলার সন্ত্রাস নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে। মিঠুনের মন্তব্য, “এই সন্ত্রাস কবলিত বাংলা আমরা কেউ চাই না। বিজেপি এলে বাংলা সন্ত্রাসমুক্ত হয়ে যাবে।” কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট প্রচার সারলেন এই অভিনেতা। গরমের মধ্যেও রাস্তায় জমায়েত হন সাধারণ মানুষ। তবে ভোটে মিঠুন ম্যাজিকের কতটা প্রভাব পড়বে,তা জানা যাবে ২ মে।

উল্লেখ করা যায়, পুরশুড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে পঞ্চাননতলা বাজার থেকে সোদপুর মোড় পর্যন্ত রোড শো-তে অংশ গ্রহণ করেন মিঠুন। ওই এলাকার আশেপাশের মানুষ ভিড় জমান। ফুল ছুঁড়তেও দেখা যায়। বাজনার তালে তালে নাচতে নাচতে রোড শো করলেন তিনি। কার্যত জনসমুদ্র তৈরি হয় তাঁকে ঘিরে।

প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচন মোটামুটি নির্বিঘ্নে কেটেছে। দুই মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে কিছু অশান্তির খবর পাওয়া যায় । এই অবস্থায় ভোট প্রচারে মিঠুনের সরব হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে মিঠুনের ভোট প্রচারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল । রাস্তায় গেরুয়া রঙে মেতে থাকতেও অনেককে দেখা গিয়েছে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *