amit saho and campaingOthers Politics 

বাংলায় আসল পরিবর্তন আসছেই -কোচবিহারে অমিত শাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই দফা মিলিয়ে ৬০ এ ৫০ পাকা, দিদিকে হারিয়ে বাংলায় ২ মে আচ্ছে দিন আসছে বলে জানিয়েছেন অমিত শাহ। মমতাকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোচবিহারে অমিত শাহ দাবি করেছেন, “প্রথম দুই দফার ভোটেই আমরা বাংলায় ৬০ আসনের মধ্যে ৫০ আসন পেয়ে গিয়েছি। বাংলায় আসল পরিবর্তন আসছেই। দিদির বিদায় নিশ্চিত।”
উল্লেখ করা যায়,হাই-ভোল্টেজ নন্দীগ্রাম সহ বাংলার ৬০ আসনে ভোট শেষ হয়েছে। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে অন্তত ২৬ আসনে বিজেপি জয়ী হবে বলে আগেই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর উত্তরবঙ্গের কোচবিহারে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, “প্রথম দুই দফার ভোটেই আমরা বাংলায় ৬০ আসনের মধ্যে ৫০ আসন পেয়ে গিয়েছি। বাংলায় আসল পরিবর্তন আসছেই। দিদির বিদায় নিশ্চিত।”

প্রথমে নরেন্দ্র মোদি এবং পরে অমিত শাহ দাবি করলেন, “এটা স্পষ্ট হয়ে গিয়েছে, নন্দীগ্রামে দিদি হারছে। চিন্তা করবেন না, ২ মে দিদি যাচ্ছে, উত্তরবঙ্গের আচ্ছে দিন আসছে।” প্রসঙ্গত,গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিপুল সাফল্য পায় বিজেপি। শাসক দল তৃণমূল পরাজিত হয় । এবার উত্তরবঙ্গে সাফল্য ধরে রাখতে মরিয়া গেরুয়া বাহিনী। তাই বিজেপির শীর্ষ নেতাদের উত্তরবঙ্গের প্রতি আলাদা নজর থাকছেই।

শীতলকুচির সভা থেকে অমিত শাহ অভিযোগ করে জানিয়েছেন, “মোদীজি এখানে রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। রাস্তা হয়েছে কি? হয়নি। দিদি চাননি রাস্তা হোক। কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ। দিদির হৃদয়ে এর দূরত্ব ৭ হাজার কিলোমিটার।”
উত্তরবঙ্গের মাটিতে তিনি আরও জানান,”অনুপ্রবেশকারী নিয়ে দুশ্চিন্তায় আছেন তো আপনারা? কিন্তু মনে রাখবেন, দিদি এ রাজ্যে ক্ষমতায় থাকলে অনুপ্রবেশকারী নিয়ে সমস্যা মিটবে না। তবে বিজেপি সরকার এলে এগুলো সব বন্ধ করে দেব।”

‘বিজেপি ক্ষমতায় এলে কোচবিহারে এইমস বানানো হবে ও রাসমেলাকে ৫০০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি পঞ্চানন বর্মনের একটা বড় স্মারক বানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন অমিত শাহ।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment