নন্দীগ্রামে আমিই জিতব- দিনহাটায় তৃণমূল নেত্রী

mamata and dinhata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কর্মীদের এক মাসের কঠিন টাস্ক মমতার। কাল নন্দীগ্রামে ভোট ছিল তৃণমূল নেত্রীর। ওই কেন্দ্রে তিনি প্রাথী। প্রতিদ্বন্দ্বীর নাম শুভেন্দু অধিকারী। সারা দেশের নজর ছিল নন্দীগ্রাম ঘিরে। নির্বাচনী মহারণের এখনও ৬টি পর্ব বাকি। ভোট প্রচারে বেরিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে বলছেন, “ভোট হয়ে গেলেই নিশ্চিন্ত হয়ে যাবেন না। নজর রাখতে হবে ইভিএম-এ। ওরা (বিজেপি)সব পারে। কেউ কিছু খেতে দিলে খাবেন না।”

উল্লেখ করা যায়,বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ সামনে এনে আশঙ্কা প্রকাশও করলেন। নন্দীগ্রাম ছাড়ার আগে দলের কর্মীদের তিনি জানিয়েছেন,”নন্দীগ্রামে আমার জয় নিশ্চিত। কিন্তু এতেই কাজ শেষ হয়ে যাচ্ছে না। আগামী একমাস ভালো করে ইভিএমগুলো পাহারা দিতে হবে। অনেক ষড়যন্ত্র হবে, সেগুলোকে রুখে দিতে হবে।”

গতকাল নরেন্দ্র মোদি ছাড়াও উত্তরবঙ্গ থেকে অমিত শাহ মন্তব্য করেছেন, “নন্দীগ্রামে দিদির হার নিশ্চিত।” তবে সেই দাবি রীতিমতো কটাক্ষের সুরে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনহাটা থেকে তাঁর আরও মন্তব্য, “আমিই নন্দীগ্রামে জিতব। তবে শুধু আমি জিতলেই হবে না, ২০০-র বেশি আসনে জিততে হবে আমাকে।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বিনম্র শ্রদ্ধা নিয়েই বলছি এই ভোট নির্বাচন কমিশন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিচালনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিযোগ ও অভিমত,ভোটের পরও ইভিএম কারচুপি নিয়ে মমতার আশঙ্কা যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার প্রমাণ মিলেছে অসমে। এক ভিডিও ঘিরে তোলপাড় হয়েছে অসমে। অভিযোগ, এক বিজেপি বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ইভিএম। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্নও উঠছে। তাই নিশ্চিন্ত থাকতে পারছেন না তৃণমূল নেত্রী। আগামী এক মাস অন্য লড়াই চলবে, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের দলীয় নেতা- কর্মীদের।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *