কালনার মহিষমর্দিনী পুজো স্থগিত

mohismordini puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মহিষমর্দিনী পুজো স্থগিত
করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালন কমিটি। স্থানীয় সূত্রের খবর ,কালনার এই পুজোর রেওয়াজ প্রায় ১৫০ বছরের। শ্রাবনের নির্দিষ্ট তিথিতে এই মহিষমর্দিনী পুজো হয়ে থাকে। পুজো ঘিরেও থাকে উন্মাদনা। পুজোর পরিচালন কমিটি সূত্রের খবর, পুরোহিত বিধান দিলে তিথি মেনে ঘটপুজো হতে পারে। করোনার আবহে অকাল দুর্গা উৎসব না হওয়ায় হতাশ হয়েছেন কালনার বাসিন্দারা। উল্লেখ্য, প্রাচীন এই পুজো প্রচলন করেছিলেন কালনা শহরের ব্যবসায়ীরা।এখন তা উৎসবে পরিণত হয়েছে। পূর্ব বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বহু মানুষ ভিড় জমান মহিষমর্দিনী পুজোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *