myopia and chieldOthers 

শিশুরা আক্রান্ত “মায়োপিয়ায়” : বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

পিতা-মাতা অভিভাবকরা তাঁর সন্তানদের হাতে মোবাইল তুলে দেন শান্ত রাখার জন্য। পড়াশুনাও চলতে থাকে অনলাইনে। পড়াশুনার চাপে মাঠে গিয়ে খেলাধূলার সময় পর্যন্ত পায় না শিশু-কিশোররা। মোবাইল নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। মোবাইলের স্ক্রিনের দিকে দীর্ঘসময় তাকিয়ে থাকার জন্য চোখের ক্ষতি হচ্ছে শিশু-কিশোরদের। এর ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে “মায়োপিয়ায়” । চক্ষুর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মায়োপিয়ায় আক্রান্ত শিশু-কিশোররা কাছের বস্তুকে সহজে দেখতে পেলেও দূরবর্তী বস্তুগুলিকে ঝাপসা দেখে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি উদ্বেগজনক তথ্য সামনে এনেছে,২০১০ সালে মায়োপিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ২০০ কোটির মতো । ২০৩০ সাল নাগাদ সেই সংখ্যা ৩৩০ কোটি অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে । আরও একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে,গত ৩ বছরে চোখের সমস্যা রয়েছে এমন শিশুর সংখ্যা বেড়েছে প্রায় ২০ হাজার করে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রত্যেক শিশু যাতে মোবাইলের ব্যবহার সম্পর্কে সতর্ক হয় এবং শিশুরা যাতে স্কুলের পড়াশুনার ফাঁকে উজ্জ্বল সূর্যালোকে খেলাধুলো করতে পারে তার ব্যবস্থা করতে হবে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment