রাজ্যের পড়ুয়াদের ট্যাব ও সাইকেল বিতরণের প্রয়াস

Nabanno-10

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো পড়ুয়াদের ট্যাব ও সাইকেল বিতরণের উদ্যোগ। সূত্রের খবর, ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য প্রথম দফায় দ্বাদশ শ্রেণির ৮ লক্ষ ৭৬ হাজার পড়ুয়াকে ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করেছিল রাজ্য। এক্ষেত্রে আরও জানা যায়, এবার একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে যেসব পড়ুয়া উঠবে, তাদেরও এই খাতে টাকা দেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, ৮ লক্ষ ৯৪ হাজার পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। উল্লেখ করা যায়, ‘সবুজ সাথী’ প্রকল্পে ইতিমধ্যেই ১ কোটি পড়ুয়াকে সাইকেল বিতরণ করে রাজ্য। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ২০২০ সালে নবম শ্রেণিতে পঠনরত ৩ লক্ষ ও এবছর ওই শ্রেণির ৯ লক্ষ পড়ুয়াকেও সাইকেল দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *