লকডাউন পরিস্থিতির খসড়া তৈরি কেন্দ্রের

Narendra Modi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৫ এপ্রিল লকডাউন উঠবে কি না, তা নিয়ে সংশয় কাটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন, আরও কিছুদিন লকডাউনের সময় বাড়ানো হতে পারে। পাশাপাশি তার মধ্যেও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সামাজিক দূরত্ব রেখেই বিভিন্ন পর্যায়ে কীভাবে লকডাউন তোলা হতে পারে, তার খসড়া তৈরি করেছে কেন্দ্র। আবার এই খসড়া নীতি আয়োগ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে সরকারিভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই খসড়া অনুযায়ী গোটা দেশকে ৪টি ক্ষেত্রে ভাগ করা হয়েছে। জানা গিয়েছে, গত ৭ দিনে বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রামিত ব্যক্তির সংখ্যা, সংক্রমণ ছড়িয়ে পড়া এবং জনঘনত্ব অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সংখ্যা কোথায় সবথেকে বেশি- এই তিনের মাপকাঠিতে রাজ্যগুলিকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। সূত্রের আরও খবর, যে সমস্ত রাজ্যে ১০টি বা তার বেশি জেলা রয়েছে, সেগুলিকে বড় রাজ্য এবং বাকিগুলিকে ছোট রাজ্য হিসাবে ধরা হয়েছে। কোনও রাজ্যের সর্বমোট জেলা সংখ্যার নিরিখে কতগুলি জেলায় সংক্রমণ হয়েছে, তার ১০০ গুণিতকের মাপকাঠিতে সংশ্লিষ্ট রাজ্যে সংক্রমণ সম্প্রসারণের হিসাব ধরা হয়েছে খসড়া পরিকল্পনায়। সংক্রমণের ঘনত্ব হিসেব করতে কোনও রাজ্যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ব্যক্তি সংক্রমণের সংখ্যা কত সেটাই বিবেচিত হবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *