Nasa LMSAL-1Others 

সূর্য নিয়ে গবেষণার সুযোগ বাঙালির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সূর্য গবেষণায় বাঙালি তরুণ। সূত্রের খবর, সূর্য নিয়ে গবেষণায় এবার নাসা ও লকহিড মার্টিন সোলার অ্যান্ড অ্যাস্ট্রো ফিজিক্স ল্যাবরেটরির সঙ্গে যৌথভাবে কাজ করবেন আলিপুরদুয়ারের গবেষক সৌভিক বসু। উল্লেখ করা যায়, ২০১৯ সালে নাসায় সূর্যকণার ওপর গবেষণা করেছিলেন এই গবেষক। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ইতিপূর্বে একটি প্রতিযোগিতার মাধ্যমে নাসায় ২ মাসের জন্য গবেষণার সুযোগ পেয়েছিলাম। এবারে পিএইচডি শেষ করার পর নাসা ও এলএমএসএএল-তে সূর্য নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছি। যা প্রায় ৩ বছর ধরে চলবে। আগামী ১ ডিসেম্বর এই গবেষণার কাজে যোগ দেবেন, এমনটাই জানিয়েছেন সৌভিক বসু।

Related posts

Leave a Comment