‘শিশু সুরক্ষা সাথী’ নামে অ্যাপ জেলা প্রশাসনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিশু সুরক্ষায় অ্যাপ প্রশাসনের। সূত্রের খবর, শিশু নিগ্রহ ও বাল্যবিবাহ রোধে ‘শিশু সুরক্ষা সাথী’ নামে একটি ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ এনেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। এক্ষেত্রে আরও জানা যায়, জেলা সমাজ কল্যাণ দফতর এটি চালু করেছে। সূত্রের আরও খবর, দফতরের আধিকারিকরা দাবি করেছেন, রাজ্যের মধ্যে পশ্চিম বর্ধমানই এ বিষয়ে প্রথম উদ্যোগী হয়েছে। অ্যাপটির উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। এ বিষয়ে আরও জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ‘গুগল প্লে স্টোর’ থেকে ‘অ্যাপ’টি ডাউনলোড করতে পারবেন। উল্লেখ করা যায়, ‘অ্যাপ’-এর মাধ্যমে খবর পাঠালে তা দ্রুত জেলা সমাজ কল্যাণ দফতর ও দায়িত্বপ্রাপ্ত অন্য সামাজিক সংগঠনের কাছে পৌঁছে যাবে।

