অলিস্পিক্সে স্কেটবোর্ডিংয়ে সোনা নিশিয়ার

Nishia-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোনা ১৩ বছরের নিশিয়ার। মাত্র ১৩ বছর ৩৩০ দিন বয়সে অলিম্পিক্সে সোনা জিতে চমক জাপানের মোমিজি নিশিয়ার। তার ইভেন্ট স্কেটবোর্ডিং। এটি টোকিও অলিম্পিক্সেই প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে। স্কেটবোর্ডিংয়ে সব প্রতিযোগীই কমবয়সি। উল্লেখ্য, নিশিয়ার সঙ্গে রুপো পাওয়া ব্রাজিলের রায়াসা লিলের বয়স ১৩ বছর। ব্রোঞ্জজয়ী ফুনা নাকায়ামা ষোড়শী। এক্ষেত্রে পদকজয়ীদের বয়সের গড় মাত্র ১৪ বছর ১৯১ দিন। যা অলিম্পিক্সের ইতিহাসে বিরলতম ঘটনা বলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *