North India-1Others 

উত্তর ভারতে রেকর্ড শীত ও দূষণের পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাঁকিয়ে পড়বে শীত। পাশাপাশি বাড়বে দূষণের মাত্রাও। উত্তর ভারতে এ বছর রেকর্ড শীতের পূর্বাভাসের কথা জানিয়েছেন আবহ বিশেষজ্ঞরা। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে মাত্রাতিরিক্ত হারে বাড়ার সম্ভাবনা বায়ু দূষণের মাত্রাও। ইতিমধ্যেই এই আভাস দেখা গিয়েছে দেশের রাজধানী শহরে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে শীত জমিয়ে না-পড়লেও আবহ ও পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবার ডিসেম্বর-জানুয়ারি মাস নাগাদ তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গেও। পাশাপাশি বাড়তে পারে বায়ু দূষণও। আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী একটি সংস্থা সূত্রের খবর, নভেম্বরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গে একটি উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে দূষণের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। কারণ হিসেবে বলা হয়েছে, উচ্চচাপ বলয় তৈরি হলে বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। সেক্ষেত্রে বাতাসের ভাসমান দূষিত কণাগুলি এক জায়গায় জমাট বাঁধতে পারে, এমনটাই বলা হয়েছে।

Related posts

Leave a Comment