বীরভূমে শিশুদের পুষ্টিকর খাবার

baby food

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চতুর্থ পর্বে লকডাউন কিছুটা শিথিল হলেও বীরভূম জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। অনেক দীন – মজুর মানুষ দীর্ঘদিন ধরে ঘরে বসে।স্থানীয় সূত্রের খবর, স্বেচ্ছাসেবী সংস্থা আর সরকারের সহযোগিতায় কোনও রকমে এক বেলা জুটলেও ওই সব পরিবারের শিশুদের পুষ্টির ক্ষেত্রে তা যথেষ্ট নয়। এই অবস্থা চলতে থাকলে নানা অপুষ্টিজনিত রোগে ভুগতে পারে শিশুরা। বীরভূম জেলার সিউড়ি শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা শিশুদের বেবি ফুড, হেল্থ ড্রিঙ্ক দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

জানা যায় , আর্থিক সহযোগিতা সংগ্রহ করে সিউড়ি হাটজেন বাজার সংলগ্ন এলাকার দীন মজুর পরিবারের ১০০ জন বাচ্চাদের একটা করে প্রোটিন জাতীয় হেল্থ ড্রিঙ্ক এবং সাবান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *