কর্মীদের উপস্থিতি নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত

Office Premises

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাজিরার নির্দেশিকা জানানো হয়েছে। সূত্রের খবর, গণপরিবহণের অভাব এবং চলাচলের সমস্যার কারণে অফিসে আসা ও যাওয়ার বিঘ্ন ঘটছে। এবার তার জন্য অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবেন কলকাতা ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দা কর্মীরা। রাজ্য মানবাধিকার কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের আরও খবর, কলকাতা পুর এলাকার বাইরে অবস্থিত এলাকার বারাসত, মধ্যমগ্রাম, ভাটপাড়া, জগদ্দল, বজবজ, পূজালি, চুঁচুড়া ও ব্যান্ডেল এলাকার বাসিন্দাদের জন্য এই ছাড় বাড়বে। তা ৯০ মিনিট পর্যন্ত হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, এই ছাড়ের সময়সীমা ৩ দিনের বেশি কর্মী উপভোগ করলে মাসিক ভিত্তিতে একদিন ছুটি কাটা যাবে। প্রতি ৩ দিনের ভিত্তিতে এই নিয়ম। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ৫০ শতাংশ কর্মীর উপস্থিতিতে আপাতত কাজ চলছে কমিশনে। কয়েকদিন পূর্বে কর্মীদের উপস্থিতি নিয়ে এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রসঙ্গত, কমিশনে কর্মীর অভাবের বিষয়টি নিয়ে কর্মরতদের কাজের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *