বহরমপুরে সংশোধনাগারের আধিকারিক-কর্মীরা ত্রাণে

baharompore jail

আমার বাংলা অনলাইননিউজ ডেস্কঃ দেখা গিয়েছিল পুলিশের মানবিক মুখ।পূর্বে সাধারণ দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল তাঁরা।এবার সেই ভাবেই দুঃস্থ গরিব মানুষদের সাহায্য করতে এগিয়ে এলেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিক ও জেল কর্মীরা।ওই সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মূলত জেল সংলগ্ন বস্তি অঞ্চলের গরিব, দুঃস্থ মানুষ ও একাকী বসবাসকারী প্রবীণ নাগরিকদের সাহায্য করলেন তাঁরা।ওই গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, তেল ও সয়াবিন প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।ওই সব সামগ্রী তুলে দেন জেলের অধিকারিক ও জেল কর্মীরা।সংশোধনাগার সূত্রে আরও জানা গিয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তাঁদের হাতে ওই ত্রাণ তুলে দেওয়া হয়েছে।অন্যদিকে প্রায় ২৫০ জন সাধারণ মানুষকে ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *