একাকিত্বের প্রবীণ মানুষ এবং এক সমীক্ষা

oldman and report

“এজওয়েল ফাউণ্ডেশন” নামের একটি সংস্থা একটি সমীক্ষা সামনে এনেছে। তাতে উল্লেখ করা হয়েছে,দেশের প্রবীণ নাগরিকদের একটা বড় অংশ একা থাকেন এবং একা থাকতে বাধ্য হন। এমনকী অশক্ত অবস্থায় কাউকে পাশে পান না। ভীষণভাবে অসহায় বোধ করতে থাকেন। ১ অক্টোবর দিনটি বিশ্ব জুড়ে পালিত হয়ে থাকে “প্রবীণ দিবস” হিসেবে। এই তথ্য সামনে আসাতে গুঞ্জন বেড়েছে। ভারতের ১৪০ কোটির মতো দেশে জনসংখ্যার একটা বিরাট অংশের প্রবীণ মানুষ বার্ধক্য কাটাতে বাধ্য হচ্ছেন একাকিত্বের মধ্যে। গ্রামীণ ও শহরাঞ্চলের সারা দেশের প্রায় ১০ হাজার প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তুলে ধরা হয়েছে। ওই সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে,শহুরে জীবনে ১৫ শতাংশের বেশি ভারতীয় নাগরিক একাকিত্বে বার্ধক্য জনিত জীবন-যাপন করেন। আবার ভারতের গ্রামীণ জীবনে এই শতাংশের হার ১৩.৪ শতাংশ।
যার মধ্যে ৪১.৯ শতাংশ মহিলা রয়েছেন। কেন এমনটা হচ্ছে তার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে,জীবন-জীবিকার তাগিদে এবং উচ্চবিলাসী বেশিরভাগ পরিবারের ছেলে-মেয়েরা এখন আলাদা থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *