Online TeachingEducation Others 

অনলাইন শিক্ষার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে প্রধান শিক্ষকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ অনলাইনে। সূত্রের খবর, লকডাউন পর্বে কীভাবে স্কুল পরিচালিত হবে, তার প্রশিক্ষণ গ্রহণ করছেন প্রধান শিক্ষকরা। যাবতীয় রুটিন মেনে স্কুলশিক্ষা কমিশনার প্রধান শিক্ষকদের সেই পাঠ দিতে উদ্যোগী হবেন। সূত্রের আরও খবর, অনলাইন ক্লাসে শিক্ষকদের এই পরিস্থিতিতে কী ভূমিকা হবে, তা প্রধান শিক্ষকদের বোঝাবেন কমিশনার। করোনাজনিত পরিস্থিতিতে রাজ্যব্যাপী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করতে হয়েছে অনলাইনে। জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের সঙ্গে একটি মউ স্বাক্ষরের পর ২০১৮ সাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ দিয়েছে।

উল্লেখ্য, সরকারি আমলা ও উচ্চ আধিকারিকদেরও নিয়োগের পূর্বে প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইনে প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, মউ-এর মাধ্যমে সিপিটিএসই নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। তার মাধ্যমেই প্রশিক্ষণ পর্ব চলছে। অনলাইন পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা, লকডাউনে অভিভাবক বা পড়ুয়াদের ক্রিয়াকলাপ ঠিক কেমন হওয়া উচিত, তা কমিশনার জানাবেন প্রধান শিক্ষকদের। রাজ্য সরকার অনলাইন শিক্ষার বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। অনলাইন শিক্ষার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে প্রধান শিক্ষকদের।

Related posts

Leave a Comment