ডাকঘরে আগামী জুন মাস পর্যন্ত টাকা জমা করা যাবে
অনেক গ্রাহক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা জমা করতে পারছেন না, এই বিপর্যস্ত পরিস্থিতিতে। সমস্যায় এজেন্টরাও।
অনেক গ্রাহক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে টাকা জমা করতে পারছেন না, এই বিপর্যস্ত পরিস্থিতিতে। সমস্যায় এজেন্টরাও।
কাদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন, তার বিজ্ঞপ্তিও দেওয়া হল। রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের কোভিড হাসপাতাল-সহ বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামোয় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রাথমিকভাবে চিকিৎসা কর্মীদের জন্য পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাব হলেও তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে দাবি করল কেন্দ্র।
বিপর্যস্ত পরিস্থিতিতে দেশে লকডাউন। অন্যান্য অত্যাবশ্যক পণ্যের সঙ্গে ওষুধের উৎপাদন, পরিবহণ ও কেনাবেচায় ছাড় রয়েছে। তবে অভাব দেখা দিচ্ছে মরফিনের।
ওড়িশা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল পর্যন্ত।
ডেঙ্গি প্রতিরোধেও রাজ্যের পুরসভাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি ডেঙ্গি নিয়েও সতর্কতার বার্তা দেওয়া হল।
বিপর্যস্ত পরিস্থিতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো যাবে লালবাজারকে জানিয়ে। ইতিপূর্বেই তা জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কমিশনার ফের সতর্ক করেছেন ওসিদের।
নাসা আয়োজিত এপোলো-১৩ মিশন এ বছর অর্ধশতাব্দী পূর্ণ করল।মারণ ভাইরাসের জেরে বিপর্যস্ত পরিস্থিতিতে আমেরিকার সব অনুষ্ঠান বাতিল।নাসা ১৯৭০ সালের ১১এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অভিযান শুরু করে।
ইউকো ব্যাঙ্ক সমস্ত মেয়াদে এমসিএলআর ২৫ বেসিস পয়েন্ট কমাল। ১০ এপ্রিল থেকে তা কার্যকর হল।
সেনসেক্স এক লাফে অনেকটা বেড়ে গেল। বিপর্যস্ত পরিস্থিতিতে ভারত-সহ কয়েকটি দেশে আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করতে পারে, এমন সম্ভাবনার কথা বাড়তেই এই চিত্র দেখা গেল।