Telephone TowerOthers 

টেলিকম পরিষেবা খারাপ হলে থাকছে বদলের সুযোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উদ্যোগী হল ট্রাই। টেলিকম সংস্থার পরিষেবা খারাপ হলে বা গ্রাহক সন্তুষ্ট না হলে তাঁরা ফোন নম্বর এক রেখে সংস্থা বদলের সুযোগ পাবেন। সূত্রের খবর, কেবল টিভি ও ডিটিএইচ পরিষেবাতেও সেট টপ বক্স (এসটিবি) একই রেখে সংস্থা বদলের সুবিধার পক্ষ থেকে সওয়াল উঠলেও প্রযুক্তিগত বাধার জন্য তা কার্যকর হয়নি। এবার সেই বাধা দূর করতে উপযুক্ত এসটিবি তৈরির জন্য সুপারিশ করেছে ট্রাই। ট্রাইয়ের অ্যাডভাইজার (ব্রডকাস্টিং) অনিল ভরদ্বাজ জানিয়েছেন, এ ধরনের সার্বিক এসটিবি তৈরির প্রযুক্তিগত মাপকাঠি নির্ধারণ ও আইনি সংশোধন করে তা কার্যকরের জন্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে পদক্ষেপ করতে বলা হয়েছে। আবার মন্ত্রকের বিজ্ঞপ্তির পরে নতুন এসটিবি ব্যবহারের জন্য মাল্টি সার্ভিস অপারেটর (এমএসও) এবং ডিটিএইচ সংস্থাগুলি ৬ মাস সময় পাবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment