বস্তার ঘাটতি মেটাতে কেন্দ্রের আর্জি রাজ্যকে

Jute Factory

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশজুড়ে লকডাউন। মালিকদের সংগঠন আইজেএমএ রাজ্যের নির্দেশ মেনে চটকলগুলিতে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্রের খবর, কিছুদিন পর থেকেই সারা দেশে চাষিদের কাছ থেকে খাদ্যশস্য কেনা শুরু হবে। এই অবস্থায় বস্তার ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের চটকলগুলি যাতে দ্রুত উৎপাদন শুরু করে, সেই আর্জিও জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে সম্প্রতি চিঠি দিয়েছে খাদ্য ও গণবন্টন মন্ত্রক। খাদ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি থেকে শস্য কেনা শুরু হবে। এই পরিস্থিতিতে যাতে চটকলগুলি চালু করা যায়, তা নিয়ে পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য। এক্ষেত্রে মন্ত্রকের যুক্তি, খাদ্যশস্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মতো পণ্য সামগ্রী যে সব সংস্থা জরুরি ভিত্তিতে উৎপাদন করে, তাদের লকডাউনের বাইরে রাখা হয়েছে। ফলে চটকল খোলা রাখতে সমস্যা নেই। তবে আইজেএমএ সূত্রের খবর, কেন্দ্র আর্জি জানালেও চটকল মালিকদের আপাতত লকডাউন মেনে চলারই পরামর্শ দিয়েছে রাজ্য শ্রম দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *