ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি
১৮৯৪ সালের ২৩ জুন।প্যারিসে স্থাপিত হয়েছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এটি প্রতিষ্ঠা করেছিলেন পিয়ের দা কুবেরতা।
আজ আবহাওয়া
উত্তরবঙ্গে কয়েক দফা বৃষ্টি চলছে। আরও বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,অতি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার সহ জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে আবারও অতিবৃষ্টির সর্তকতার পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিরাপত্তা বলয়ে ত্রিপুরায় চলছে ৪ কেন্দ্রের উপনির্বাচন
ত্রিপুরা রাজ্যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে । ৪ কেন্দ্রের উপনির্বাচন। নিরাপত্তা বলয় রয়েছে। ৪টি কেন্দ্রের উপনির্বাচনে ২২ জন প্রার্থী রয়েছেন। আগরতলা কেন্দ্রে ৬ জন প্রার্থী রয়েছেন। বরদোয়ালি কেন্দ্রে ৬ জন প্রার্থী। এছাড়া সুরমা ও যুবরাজনগর কেন্দ্রটিতে ৫ জন করে প্রার্থী এই নিৰ্বাচনী লড়াইয়ে নেমেছেন।
আজকের রাশিফল
বৃহস্পতিবার ০৮ আষাঢ় ১৪২৯; ই: ২৩ জুন ২০২২ ♈/মেষ (Aries): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। মাতৃকুল থেকে আর্থিক লাভ। প্রেমের ক্ষেত্রে শুভ। কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বারা সাফল্য আসতে পারে। বন্ধু-বান্ধবদের সাথে অযথা সময় কাটানো নিজেরই ক্ষতি ডেকে আনতে পারে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): কাজের চাপ ও ঘরে কিছু বিরোধ সমস্যায় ফেলতে পারে। নেশাদ্রব্য…
সুপ্রভাত
আজঃ বৃহস্পতিবার ০৮ আষাঢ় ১৪২৯; ই: ২৩ জুন ২০২২ রাষ্ট্রপুঞ্জের জনপরিষেবা দিবস জন্মদিনঃপি. কে. ব্যানার্জিরাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিরোধান দিবসঃভি. ভি. গিরিডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিথি: কৃষ্ণ দশমী;রেবতী নক্ষত্র, সকাল ১০:২০ পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র;জন্মরাশি: মীন, সকাল ১০:২০ পর্যন্ত, পরে মেষ রাশি। সূর্যোদয়: ০৪:৫৬/ সূর্যাস্ত: ০৬:২০(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা:- দিন-১০:৩৮; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা…
সুন্দরবন ও বিপর্যয়
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্রমশ । এই পরিবর্তনের মাত্রা বাড়লে বিপদও বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চলের বড় অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা।
ভুটানের সঙ্গে রেল-পরিষেবা ভারতের
ভুটান রাজ্যের সঙ্গে রেলপথ জুড়তে চাইছে ভারত। বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে এই প্রয়াস বলে জানা গিয়েছে। অসম রাজ্যের কোকড়াঝাঁর থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত রেললাইন বসানোর প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেন পরিষেবায় বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা।
