আশুতোষ মুখোপাধ্যায়-এর জন্মদিবস

Ashutosh Mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। ১৮৬৪ সালের ২৯ জুন কলকাতার বৌবাজারে তাঁর জন্ম। তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ ও কলকাতা হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হয়েছেন।

ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তাঁর জীবনের প্রধান লক্ষ্য ছিল- কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়া। ইন্ডিয়ান অ্যাসোশিয়েসন ফর দি কালটিভেশন অব সায়েন্স-এর সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন। ১৮৮৭ সাল থেকে ১৮৯১ সালের মধ্যে তিনি গণিতের ওপর একাধিক বিষয়ে লেকচার দিয়েছেন। তাঁর অ্যাকাডেমিক অবদান হল ১৮৯৩ সালে প্রকাশিত জিওমেট্টি অব কোণিক্স এবং ১৮৯৮ সালে প্রকাশিত ল অব পারপিচুইটিস। ১৮৯৪ সালে তিনি ”ল” এর ওপর ডক্টরেট ডিগ্ৰী পান। এরপর ১৮৯৮ সালে ট্যাগোর ল প্রফেসর হয়েছিলেন। ১৯০৪ সালে কলকাতা হাই কোর্টে বিচারপতির পদে আসীন হয়েছেন। তাঁর জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *