সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র জন্মদিবস

Budhadev Guho

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার কথা সাহিত্যিক ও অগ্রগণ্য লেখক বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন। নিজস্ব রচনাশৈলীতে তিনি মুগ্ধ করেছেন পাঠকদের। তাঁর বহু উপন্যাস পাঠক মহলে দাগ কাটে। বাংলা সাহিত্যের ধারায় একটি স্বতন্ত্র ঘরানা সৃষ্টি করেছিলেন তিনি। অরণ্যপ্রেমী এই সাহিত্য স্রষ্টা আত্মপ্রকাশের লগ্ন থেকেই তাঁর জয়যাত্রা অব্যাহত রেখেছেন। তাঁর একাধিক প্রেমের উপন্যাসের পটভূমি জীবন্ত হয়ে রয়েছে। যা নিজ চোখে দেখা। কল্পনা নয়। পাঠক মহলে তাঁর জনপ্রিয়তা অটুট। বুদ্ধদেব গুহর জন্মদিবসে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *