অবসরের সিদ্ধান্ত মিতালির
অবসরের ঘোষণা মিতালির। ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর মিতালি রাজের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক তাঁর অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মিতালি রাজ লিখেছেন, ” বছরের পর বছর ধরে এত ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ ৷ এবার দ্বিতীয় ইনিংসের জন্য তৈরি হচ্ছি ৷
নাট্যকলার প্রবাদপুরুষ
নাট্যকার ও পরিচালক হাবিব তনভির আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০০৯ সালের ৮ জুন তাঁর প্রয়াণ দিবস। ভারতীয় নাট্যকলার এক প্রবাদপুরুষ ছিলেন তিনি। ভোপালে তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ১৯৬৯ সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মান পেয়েছিলেন।
ফ্রেঞ্চ ওপেনে প্রথম চ্যাম্পিয়ন সেরেনা
২০০২ সালের ৮ জুনের ঘটনা। ফ্রেঞ্চ ওপেন প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। টেনিসে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন। সেদিন ফ্রেঞ্চ ওপেনে ফাইনালে তাঁরই বোন ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
মহাসাগর দিবস পালন
২০০৯ সালের ৮ জুন। রাষ্ট্রপুঞ্জ প্রথম মহাসাগর দিবস পালন করেছিল। সমুদ্র দূষণের বিষয়ে জনমানসে সচেতন করার জন্য এই দিবস পালন করা হয়েছিল।
গরমের অস্বস্তি
মেঘলা আকাশ। তবে নেই স্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গে চলছে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রের খবর,তাপমাত্রা বাড়বে অতিমাত্রায়। দেশব্যাপী আবহাওয়ার বদল দেখা যাচ্ছে ৷ কোথাও প্রবল বৃষ্টি। কোথাও বৃষ্টির দেখা নেই। আবার কোথাও গরম হাওয়া জনজীবন নাজেহাল করে তুলেছে।
আজকের রাশিফল
বুধবার ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯; ই: ০৮ জুন ২০২২ ♈/মেষ (Aries): হতাশার মনোভাব নাগালে আসতে দেওয়া ঠিক হবে না। কেবলমাত্র বিচক্ষণ বিনিয়োগেই আর্থিক লাভ পাওয়া যেতে পারে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো। কোনও প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ পরিতৃপ্তি লাভ। স্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করবে। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus): জীবনের ব্যাপারে…
সুপ্রভাত
আজঃ বুধবার ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯; ই: ০৮ জুন ২০২২ বিশ্ব মহাসাগর দিবস তিথি: শুক্ল নবমী;উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ, সকাল ০৫:৪৯ পর্যন্ত, পরে কন্যা রাশি। সূর্যোদয়: ০৪:৫৫/ সূর্যাস্ত: ০৬:১৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১ভাটা:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৬৭%বায়ু প্রবাহের সর্বাধিক গতি: ২৩ কিমি/ঘন্টাআংশিক…
সবুজ অরণ্য বাঁচান
৫ জুন বিশ্বব্যাপী পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটির প্রধান লক্ষ্য- দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বাড়ানো। বৃক্ষরোপণ কর্মসূচিও দেশব্যাপী পালিত হয়। মূলত পরিবেশ বাঁচানোর তাগিদে বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে। তবে অরণ্য বাঁচানোর প্রয়াস সেভাবে নেওয়া হয় না বলে অভিযোগ। অরণ্য বা জঙ্গল থেকেই আমরা সংগ্রহ করি জ্বালানি,ফল-মূল মধু প্রভৃতি। অসুখের উপশমে ওষুধের প্রয়োজনও মিটিয়ে দিয়ে থাকে অরণ্য।
ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ
১৯৭৫ সালের ৭জুনের ঘটনা। ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল। এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্টইন্ডিজ।
