স্বল্প বৃষ্টিতে কাটেনি তাপপ্রবাহ
বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে সামান্য বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ,এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে জানানো হয়েছে,পুবালি হাওয়ায় জলীয়বাষ্প প্রবেশ করছে। এই সব জলীয়বাষ্প বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলের ছোটনাগপুর মালভূমিতে গিয়ে মেঘের সঞ্চার হবে।
