বিনোদ খান্নার প্রয়াণ দিবস
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বলিউডের চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না।
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বলিউডের চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না।
বেড়ে চলেছে সূর্যের তেজ। আরও বাড়ার ইঙ্গিত। দেশের একাধিক জায়গায় লু- বইছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম রাজস্থানে এই পারদ চড়েছে। এখনও পর্যন্ত এটি সবচেয়ে বেশি তাপমাত্রা বলে উল্লেখ করা হয়েছে৷
বুধবার ১৩ বৈশাখ ১৪২৯; ই: ২৭ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): ব্যাধি অসুখীর কারণ হতে পারে। পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করা প্রয়োজন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে নিজের কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করা প্রয়োজন। ঘনিষ্ঠ মানুষজন ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করতে পারে । শুভ সংখ্যা:…
আজঃ বুধবার ১৩ বৈশাখ ১৪২৯; ই: ২৭ এপ্রিল ২০২২ তিরোধান দিবসঃ রাজশেখর বসু তিথি: কৃষ্ণ দ্বাদশী;পূর্বভাদ্রপদ নক্ষত্র, রাত্রি ০৬:১৭পর্যন্ত, পরে উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, দুপুর ১২:২৩ পর্যন্ত, পরে মীন রাশি। সূর্যোদয়: ০৫:১১/ সূর্যাস্ত: ০৫:৫৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…
আইপিএলে ১১ রানে জয়ী হল পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান।
নোভাক জোকোভিচ বেলগ্রেড টেনিসের ফাইনালে পরাজিত হলেন। তিনি হারলেন আন্দ্রেই রুবলেভের কাছে। ফাইনালে রুশ তারকা জয়ী হলেন। ম্যাচের ফলাফল ৬-২, ৬-৭(৪) ও ৬-০। পরাজয়ের পর নোভাক জোকোভিচের প্রতিক্রিয়া, ফরাসি ওপেনের আগে সমস্ত ধরনের ক্রটি কাটিয়ে উঠতে হবে।
বাগডোগরা বিমানবন্দর ফের চালু হতে চলেছে। উল্লেখ করা যায়, রানওয়ে সংস্কারের জন্য গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কারের কাজ শেষ হয়েছে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে ঘোষণা করল সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অজয় রাস্তোগী ও বিচারপতি অভয় এস ওকা এ বিষয়ে জানিয়েছেন, ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের অধীনে পড়েন আইসিডিএস প্রকল্পে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা।
১৯৮৬ সালের ২৬ এপ্রিলের ঘটনা। আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এটি এখনও পর্যন্ত সব থেকে বড় পারমাণবিক বিপর্যয় বলা হয়ে থাকে।
আজকের দিনে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন প্রয়াত হয়েছিলেন। ১৯২০ সালের ২৬ এপ্রিল তিনি প্রয়াত হন। প্রথাগত উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও উচ্চতর গণিতের বিভিন্ন বিষয়ে তিনি প্রভূত অবদান রেখে গিয়েছেন।