চুনি গোস্বামীর প্রয়াণ দিবস

Chuni goswami

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিখ্যাত ফুটবল প্লেয়ার চুনি গোস্বামী। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩০ এপ্রিল তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভারতের জাতীয় দলের হয়েও খেলেছেন। ক্রিকেটার হিসেবেও তিনি সফল ছিলেন।

১৯৪৬ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি মোহনবাগানে শুরু করেছিলেন ফুটবল জীবন। এরপর ১৯৫৪ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি। মূলত স্ট্রাইকার পজিসনেই খেলতেন। এছাড়াও ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মোহনবাগানের অধিনায়ক পদে ছিলেন তিনি। চুনি গোস্বামীর ফুটবল জীবনে সবচেয়ে বড়ো কৃতিত্ব হল ভারতের অধিনায়ক হিসাবে ১৯৬২ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জয়। এছাড়াও তিনি তেল আভিভে এশিয়া কাপের রৌপ্য পদক জয় করেছিলেন।

ফুটবল খেলার মাঠ থেকে অবসর নেওয়ার পরে তিনি ক্রিকেট খেলায় মনোনিবেশ করেছিলেন। পাশাপাশি রঞ্জি ট্রফিতেও তিনি বাংলার অধিনায়কত্ব করেন। তিনি ২ বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি এবং ডানহাতে মিডিয়াম পেস বল করতেন। ৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি সহ ১৫৯২ রান করেছিলেন। বল করে ৪৭টি উইকেটও নিয়েছিলেন চুনি গোস্বামী। তাঁর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *