তীব্র গরম ও রোদের ঝলক থেকে বাঁচতে কী করণীয়
তীব্র গরম। আর রোদের ঝলক। দাবদাহের পরিবেশ। সূর্যের কিরণে পোড়া ভাব হয়ে যাচ্ছে ত্বক। এই সময় হাইপারথার্মিয়া-য় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।একে বলা হয় “হিট ইলনেস” । এটি তাপমাত্রাজনিত অসুস্থতা ৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন,৪ বছর বয়সী শিশু থেকে ৬৫ বছর বয়সীরা আক্রান্ত হতে পারেন এই সময় ৷ শরীর অতিরিক্ত গরম হয়ে পড়লে এই সমস্যা দেখা দেয়। অন্যদিকে শরীর খুব ঠান্ডা হয়ে গেলে তখন তাকে বলে “হাইপোথার্মিয়া”৷
বিনোদ খান্নার প্রয়াণ দিবস
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বলিউডের চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না।
সূর্যের তেজ আরও বাড়ার ইঙ্গিত
বেড়ে চলেছে সূর্যের তেজ। আরও বাড়ার ইঙ্গিত। দেশের একাধিক জায়গায় লু- বইছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম রাজস্থানে এই পারদ চড়েছে। এখনও পর্যন্ত এটি সবচেয়ে বেশি তাপমাত্রা বলে উল্লেখ করা হয়েছে৷
আজকের রাশিফল
বুধবার ১৩ বৈশাখ ১৪২৯; ই: ২৭ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): ব্যাধি অসুখীর কারণ হতে পারে। পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করা প্রয়োজন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে নিজের কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করা প্রয়োজন। ঘনিষ্ঠ মানুষজন ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করতে পারে । শুভ সংখ্যা:…
সুপ্রভাত
আজঃ বুধবার ১৩ বৈশাখ ১৪২৯; ই: ২৭ এপ্রিল ২০২২ তিরোধান দিবসঃ রাজশেখর বসু তিথি: কৃষ্ণ দ্বাদশী;পূর্বভাদ্রপদ নক্ষত্র, রাত্রি ০৬:১৭পর্যন্ত, পরে উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, দুপুর ১২:২৩ পর্যন্ত, পরে মীন রাশি। সূর্যোদয়: ০৫:১১/ সূর্যাস্ত: ০৫:৫৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…
আইপিএলে ১১ রানে জয়ী পাঞ্জাব
আইপিএলে ১১ রানে জয়ী হল পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান।
বেলগ্রেড টেনিস ফাইনালে হার জোকোভিচের
নোভাক জোকোভিচ বেলগ্রেড টেনিসের ফাইনালে পরাজিত হলেন। তিনি হারলেন আন্দ্রেই রুবলেভের কাছে। ফাইনালে রুশ তারকা জয়ী হলেন। ম্যাচের ফলাফল ৬-২, ৬-৭(৪) ও ৬-০। পরাজয়ের পর নোভাক জোকোভিচের প্রতিক্রিয়া, ফরাসি ওপেনের আগে সমস্ত ধরনের ক্রটি কাটিয়ে উঠতে হবে।
ফের চালু বাগডোগরা বিমানবন্দর
বাগডোগরা বিমানবন্দর ফের চালু হতে চলেছে। উল্লেখ করা যায়, রানওয়ে সংস্কারের জন্য গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কারের কাজ শেষ হয়েছে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে ঘোষণা করল সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অজয় রাস্তোগী ও বিচারপতি অভয় এস ওকা এ বিষয়ে জানিয়েছেন, ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের অধীনে পড়েন আইসিডিএস প্রকল্পে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা।
