অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড বিশ্বকাপ ফাইনালে
ওয়েস্টইন্ডিজকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড বিশ্বকাপ ফাইনালে।
ওয়েস্টইন্ডিজকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড বিশ্বকাপ ফাইনালে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের পতন অনেকটাই নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
দেশের উত্তর-পূর্ব এলাকায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে গরমের তীব্র দাপট ৷ সূর্যের তাপ বেড়েই চলেছে। আরও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত ৷ মৌসম ভবন সূত্রে আরও খবর, দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ১৫ চৈত্র ১৪২৮; ই: ৩০ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): আজ মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে খরচ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। দিনটি বিবাহিত জীবনের জন্য সত্যিই ভালো। নেশাজাতীয় দ্রব্য থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো সময়। স্ত্রীও এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শুভ সংখ্যা: ৫ ♉/বৃষ (Taurus):…
আজঃ বুধবার ১৫ চৈত্র ১৪২৮; ই: ৩০ মার্চ ২০২২ হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব জন্মদিনঃ শরবিন্দু বন্দ্যোপাধ্যায় বারুণীমধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি: কৃষ্ণ ত্রয়োদশী, দুপুর ০১:১০ পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্দশী;শতভিষা নক্ষত্র, সকাল ১০:৫২ পর্যন্ত, পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, ০৪:৩৭ পর্যন্ত, পরে মীন রাশি। সূর্যোদয়: ০৫:৩৫/ সূর্যাস্ত: ০৫:৪৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:০৮; রাত-০৮:১৩ভাটা:- দিন-১২:৫৮; রাত-০১:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা…
ঠাকুরনগরে মতুয়া মহামেলা শুরু। মতুয়া উৎসবের সূচনা। ঠাকুরনগর মতুয়া ধর্মমেলার প্রস্তুতি চূড়ান্ত। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ৯টায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ শোনা যায় ।
বিশ্বকাপের মূলপর্বে উঠল কানাডা। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে এই নজির গড়ল কানাডা। জামাইকাকে ৪-০ ফলাফলে হারানোর পর এই কৃতিত্ব অর্জন করেছে কানাডা। উল্লেখ করা যায়, ১৯৮৬ সালের পর কনকাকাফ গ্রুপ থেকে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল তাঁরা।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন টোকিও অলিম্পিক্স জ্যাভলিন ইভেন্টে সোনা জয়ী নীরজ চোপড়া। রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন। সেই ছবি গণমাধ্যমে পোস্ট করে তাঁর প্রতিক্রিয়া, ‘এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছু হয় না।
করোনা আবহের জেরে নেট-জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাশ করেও যাঁরা গবেষণা শুরু করতে সক্ষম হননি, তাঁদের জন্য ফেলোশিপের মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে ইউজিসি। ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার এই খবর জানিয়েছেন।
রাজ্য সরকার বাবা সাহেব ভীমরাও অম্বেডকরের নামে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করল। বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি নাম রাখা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রস্তাব বিধানসভায় পেশ করেন। পরবর্তীতে তা পাশ হয়ে যায়।