ওয়ার্ল্ড ট্রেড টাওয়ারে হানা
আজকের দিনে নিউইয়র্ক-এর ওয়ার্ল্ড ট্রেড টাওয়ারে সন্ত্রাসবাদী হানা হয়েছিল। সেই তারিখটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। পাশাপাশি হামলা হয়েছিল পেন্টাগনে।
আজকের দিনে নিউইয়র্ক-এর ওয়ার্ল্ড ট্রেড টাওয়ারে সন্ত্রাসবাদী হানা হয়েছিল। সেই তারিখটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। পাশাপাশি হামলা হয়েছিল পেন্টাগনে।
আজকের দিনে শিকাগো আর্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই তারিখটি ছিল ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর। এরপর সারা বিশ্ব জুড়ে স্বামীজির খ্যাতি ছড়িয়ে পড়ে।
আজ: শনিবার ২৫ ভাদ্র ১৪২৮; ই: ১১ সেপ্টেম্বর ২০২১ দুর্গাপূজার আর মাত্র ৩০ দিন!!! শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দের বক্তৃতা রক্ষাপঞ্চমী ব্রতঋষি পঞ্চমী তিরোধান দিবসঃ মহাদেবী বর্মা জন্মদিনঃ বিনয় বসু তিথি: শুক্ল পঞ্চমী, রাত্রি ১০:০৮ পর্যন্ত, পরে শুক্ল ষষ্ঠী;স্বাতী নক্ষত্র, দুপুর ০২:৪৫ পর্যন্ত, পরে বিশাখা নক্ষত্র;জন্মরাশি: তুলা;সূর্যোদয়: ০৫:২৫/ সূর্যাস্ত: ০৫:৪০(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০১:৪৪; রাত-০১:৪৯ভাটা:- দিন- ০৬:৩৪;…
শনিবার ২৫ ভাদ্র ১৪২৮; ই: ১১ সেপ্টেম্বর ২০২১ ♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। উচ্চ-শক্তিসম্পন্ন দিন হওয়ায় অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা। অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে। যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus):…
বিধানসভার উপনির্বাচন ভবানীপুর কেন্দ্রে। জোর টক্কর থাকছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাজিত হন প্রিয়াঙ্কা। আবার বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ে পরাজিত হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁকে প্রার্থী না করে প্রচার কমিটির চেয়ারম্যান করা হল। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। রাজনৈতিক মহলে এই নির্বাচনকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
সৈয়দ মোদী আন্তর্জাতিক সুপার ৩০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা বাতিল হল। টানা দ্বিতীয়বার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা সূত্রের খবর, গত বছর করোনা আবহের জেরে বাতিল হয় এই প্রতিযোগিতা।
রাজস্ব ঘাটতিতে অনুদান কেন্দ্রের। সূত্রের খবর, রাজস্ব ঘাটতি মেটানোর জন্য ১৭টি রাজ্যের মোট ৯৮৭১ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, চলতি অর্থবর্ষে এই নিয়ে ৬ বার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পারিবারিক পেনশন। সূত্রের খবর, পুজোর আগে পারিবারিক পেনশন প্রাপকদের আয়ের সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অর্থ দফতর একথা জানিয়েছে।
রাজ্যসভার ভোট ৪ অক্টোবর। সূত্রের খবর, রাজ্যসভার ৬টি শূন্য আসনে আগামী ৪ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে। উল্লেখ করা যায়, পশ্চিমবঙ্গ থেকে মানস ভুঁইয়া রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন।
আজকের দিনে সুকুমার রায় প্রয়াত হয়েছিলেন। ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তাঁর উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ‘হ-য-ব-র-ল’, ‘পাগলা দাশু’, ‘অবাক জলপান’, ‘চলচ্চিত্তচঞ্চরী’ ও ‘আবোল-তাবোল’ প্রভৃতি।