নৃত্যশিল্পী সংযুক্তা পানিগ্রাহীর জন্ম দিবস
আজকের দিনে নৃত্যশিল্পী সংযুক্তা পানিগ্রাহী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৪ সালের ২৪ আগস্ট তাঁর জন্ম। ১৯৭৫ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
আজকের দিনে নৃত্যশিল্পী সংযুক্তা পানিগ্রাহী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৪ সালের ২৪ আগস্ট তাঁর জন্ম। ১৯৭৫ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
মঙ্গলবার ০৭ ভাদ্র ১৪২৮; ই: ২৪ আগস্ট ২০২১ ♈/মেষ (Aries): কোনও আকাঙ্খা বা উচ্চাশা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। বন্ধুদের যে মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা হতাশ করতে পারে। কর্মক্ষেত্রে ভাল করার পিছনে পরিবারের সহায়তার কথা আজ উপলব্ধি হবে। শুভ সংখ্যা: ৮ ♉/বৃষ…
আজ: মঙ্গলবার ০৭ ভাদ্র ১৪২৮; ই: ২৪ আগস্ট ২০২১ জন্মদিনঃ বিপ্লবী বীণা দাস তিথি: কৃষ্ণ দ্বিতীয়া, বিকাল ০৪:২৭পর্যন্ত, পরে কৃষ্ণ তৃতীয়া;পূর্বভাদ্রপদ নক্ষত্র, রাত্রি ০৯:১৭পর্যন্ত, পরে উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ, বিকাল,০৩:০৮ পর্যন্ত, পরে মীন রাশি;সূর্যোদয়: ০৫:১৯/ সূর্যাস্ত: ০৫:৫৮(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ১১:২০; রাত-১১:২৫ভাটা:- দিন- ০৪:১০; রাত- ০৪:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা…
প্রয়াত হলেন প্রাক্তন ফুটবল অলিম্পিয়ান ও কোচ এবং ফিফা রেফারি সৈয়দ শাহিদ হাকিম (৮২)। ভারতের কিংবদন্তি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের পুত্র হাকিম ক্রীড়ামহলে পরিচিত ছিলেন হাকিম সাহেব নামে। ১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই প্রাক্তন ফুটবলার।
সোনা হাতছাড়া শৈলীর। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদক প্রাপ্তি। উল্লেখ্য, ১০ কিলোমিটার হাঁটায় রুপো পান ভারতের অমিত ক্ষত্রী। আবারও রুপো এল ভারতের। লং জাম্পে রুপো জয়ী হলেন ভারতের শৈলী সিংহ।
নাবার্ডের ঋণ। সূত্রের খবর, নাবার্ডের দেওয়া মোট ঋণের অঙ্ক ২০২০-২১ অর্থবর্ষে ২৫.২ শতাংশ বেড়ে ৬ লক্ষ কোটি টাকা হয়েছে। নাবার্ডের বার্ষিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত অর্থবর্ষে তাদের আয় হয়েছে ৩৪,৬৭১.২ কোটি টাকা।
এপ্রিল-জুন ত্রৈমাসিকে আমেরিকার ঋণপত্রে ভারতের অংশীদারি ২ হাজার কোটি ডলার বেড়ে ২২,০২০ কোটি হয়েছে বলে খবর। এক্ষেত্রে আরও জানা যায়, গত বছরের জুন মাস থেকে হিসেব অনুযায়ী তা বেড়েছে ৪ হাজার কোটি ডলার।
খুলছে গুরুদ্বার। সূত্রের খবর, শিখ তীর্থযাত্রীরা করোনা আবহের মধ্যেও আগামী মাস থেকে পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারে যেতে পারবেন। উল্লেখ করা যায়, আগামী ২২ সেপ্টেম্বর গুরু নানকের মৃত্যুবার্ষিকী উৎযাপিত হবে।
রেলের করোনা আবহের জেরে ৩৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে খবর। রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে এই তথ্য তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেন থেকে রেলের আয় হয় না। রোজগার হয় পণ্যবাহী ট্রেন থেকে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পালিত হবে জন্মাষ্টমী। তবে কোন শুভক্ষণে পুজো করলে উপকার পাওয়া যাবে তা জানিয়েছেন বিশিষ্ট পণ্ডিত ও শাস্ত্রবিদরা। এ বিষয়ে তাঁদের বক্তব্য, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মূলত সেই ভাবনাতেই জন্মাষ্টমী পালন করার প্রথা প্রচলিত।